রবিবার, মে ১৭, ২০২৬
spot_img

কাপড় ব্যবসার আড়ালে মাদক কারবার, নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ শিরিন প্রকাশ শিরিনা (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) রাতে নেভী হাসপাতাল গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শিরিন ওই এলাকার একজন কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচিত।বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান।তিনি জানান, শিরিন এলাকায় কাপড় ব্যবসার সঙ্গে জড়িত। তার বাসায় বিক্রির জন্য বিপুল পরিমাণ কাপড় পাওয়া গেছে। তবে কাপড় ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে নেভী হাসপাতাল গেট এলাকায় স্থানীয় ক্রেতাদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।পরে তার বাসায় তল্লাশি চালিয়ে খাটের নিচে লুকানো অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img