সোমবার, মে ১৮, ২০২৬
spot_img

সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক স্থাপনায় ড্রোন হামলা

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা অঞ্চলে বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় কেন্দ্রের বাইরে ভবনের ভেতরে থাকা বৈদ্যুতিক জেনারেটরে আগুন ধরে যায়।আকস্মিক হামলায় লাগা আগুন নিয়ন্ত্রন আনতে কাজ দ্রুত পদক্ষেপ নিয়েছে আবুধাবির কর্তৃপক্ষ।এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, আবুধাবির জরুরি সেবা দানকারী দল সফলভাবে পরিস্থিতি সামাল দিয়েছে। ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন ( এফএএনআর) নিশ্চিত করেছে, আগুন বিদ্যুৎ কেন্দ্রটির অভ্যন্তরীণ সীমানার বাইরে অবস্থিত বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার ঘটনায় কোনো প্রভাব ফেলেনি।আবুধাবির কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, হামলায় আগুন লাগার লাগায় কোনো হতাহতের ঘটনা গটেনি।
সেই সঙ্গে তেজস্ক্রিয় নিরাপত্তা স্তরের ওপরও কোনো প্রভাব পড়েনি। সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। এই ঘটনার পর থেকে আন্তর্জাতিক ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। যদিও কোনো পক্ষই হামলার দায় স্বীকার করনি।
উল্লেখযোগ্যভাবে, সংযুক্ত আরব আমিরাতের জারি করা আনুষ্ঠানিক বিবৃতিতে বৈরী কর্মকাণ্ডের জন্য কোনো নির্দিষ্ট পক্ষকে দায়ী না করে। কূটনৈতিকভাবে সতর্ক অবস্থান বজায় রেখেছে।একইভাবে ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।বিশ্ব সংস্থাগুলোর নীরবতা পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরেছে। কারণ হামলাটিই চার চুল্লিবিশিষ্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি আবুধাবির সুদূর পশ্চিমাঞ্চলীয় মরুভূমির গভীরে, সৌদি সীমান্তের খুব কাছে অবস্থিত।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img