শুক্রবার, জুন ১৯, ২০২৬
spot_img

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (৩৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কানুনগোপাড়া টেম্পু স্টেশন এলাকায় একটি ভবনে ছাদ ঢালাইয়ে সময় এ ঘটনা ঘটেছে।
নিহত আনোয়ার হোসেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাইজ কাকারা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে বোয়ালখালীর পূর্ব কালুরঘাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
জানা গেছে, ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ঢালাই মিক্সচার মেশিন গোছানোর সময় আনোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিলা তাবাসসুম বলেন, রাতে বিদ্যুৎস্পৃষ্ট আনোয়ার হোসেনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img