শনিবার, জুন ২০, ২০২৬
spot_img

হাটহাজারীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চাঞ্চল্যকর শিশু আফরিনকে (১১) ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মো. ফয়সাল (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে তিনটায় নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো. ফয়সাল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাদের বাজার শুভপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।পুলিশ জানায়, গত ২৬ মার্চ হাটহাজারী উপজেলার আমান বাজারের পূর্ব পাশে অবস্থিত আল-আমিনের ভাড়াকৃত তুলার গুদামের ভেতরে ভিকটিম আফরিন আক্তারকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ধর্ষণের পর তার এক সহযোগীও পুনরায় ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম চিৎকার করতে চাইলে ফয়সাল ও তার সহযোগী মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে।এরপর ধারালো ছুরি ও অস্ত্র দিয়ে আঘাত করে মুখমণ্ডল বিকৃত করে বাম চোখ উপড়ে ফেলে পরে লাশ তুলার গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।
ভিকটিম নিখোঁজ হওয়ার পর পরিবার খোঁজাখুঁজি শুরু করলে আসামি নিজেও তাদের সঙ্গে খোঁজার ভান করে। একপর্যায়ে তিনি খাগড়াছড়ির মানিকছড়ির গহিন পাহাড়ি জঙ্গলে পালিয়ে যান এবং প্রায় দেড় মাস সেখানে অবস্থান করে পরে কুমিল্লা চলে যায়। সর্বশেষ নরসিংদীতে পালিয়ে গেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।এ ঘটনায় হাটহাজারী থানা পুলিশ মানিকছড়ি, কুমিল্লা ও নরসিংদীতে একাধিক অভিযান চালায়। সবশেষ টানা ৭২ ঘণ্টার অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি ঘটনার বিবরণসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img