শনিবার, মে ২৩, ২০২৬
spot_img

শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার: ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: “শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে”- এই স্লোগানকে সামনে রেখেই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে হাটহাজারী উপজেলা প্রশাসন ও কেন্দ্রের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিবাসী শিশুদের মাঝে সরকারি বরাদ্দ হতে প্রাপ্ত পোষাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়স্থ সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে সমাজের একেবারেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি অংশ হিসেবে কেন্দ্রে আশ্রয় পাওয়া দুই শতাধিক সুবিধাবঞ্চিত-বিপন্ন-পথ শিশুর জন্য আসন্ন পবিত্র ঈদুল আজহা উৎসবের আনন্দকে মহিমান্বিত করতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এম.পি। এসময় আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার শাহেদ আরমান, হাটহাজারী উপজেলার শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, গণমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্টেড ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর সভাপতিত্বে এবং কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আয়োজনে প্রতিমন্ত্রী বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর সবার আগে বাংলাদেশ প্রত্যয়ের এর আলোকে শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতার বহি:প্রকাশ ঘটেছে এই আয়োজনের মাধ্যমে। অনুষ্ঠানের শেষভাগে কেন্দ্রের শিশুদের মাঝে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোঁটানোর মাধ্যমে ঈদের আনন্দকে ভাগাভাগি করতেই আমাদের এই ছোট্ট প্রয়াস বলে মন্তব্য করেন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img