মঙ্গলবার, মে ২৬, ২০২৬
spot_img

 আইনী প্রক্রিয়ায় শিশু রামিসা হত্যাকারীর বিচার নিশ্চিত করার আহ্বান :  মাসুম

খবর বিচ্ঞপ্তি : আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল (আইএইচআরসিজি) বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারী সৈয়দ মোস্তফা আলম বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে। বাংলাদেশে যারা মানবাধিকার লঙ্গন করে অমানাবিক কাজে অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে সবসময় স্বোচ্ছার। এ ধারাবাহিকতায় বাংলাদেশ যত নির্যাতন, জুলুম, হত্যা, গণহত্যা, শিশু ও মহিলা নির্যাতনসহ যাবতীয় অন্যায় কাজের বিরুদ্ধে দেশের মানুষের পক্ষে আমাদের সংগঠনের অবস্থান। অতীব দুঃখের বিষয় দীর্ঘদিনের অগণতান্ত্রিক চর্চায় দেশের মানুষ বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার পেয়েছে। এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। দুঃখের বিষয় গণতান্ত্রিক সরকার আসার পর একটি অশুভ মহল দেশের বর্তমান সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে বিনষ্ট করে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত আছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে শিশু রামিসা হত্যা অনেক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য লিপ্ত আছে। মীরপুরের রামিসা হত্যার পর পরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভিকটিমের বাসায় গিয়ে সামগ্রিক পরিস্থিতি জেনে ব্যবস্থা নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আসামী গ্রেপ্তার করা। এ পর্যায়ে আসামীও গ্রেপ্তার হয়েছে। এখন আইন মন্ত্রণালয়ের কাজ, আসামীর বিচার কার্যক্রম সম্পন্ন করা। এ পর্যন্ত দেশের মানুষ সহ স্বোচ্ছার সংগঠনগুলো অপেক্ষা করতে হবে, এটি একটি আইনী প্রক্রিয়া। আমাদের দাবী বিচার বর্হিভুত হত্যাকাণ্ডে নয়, আইনী প্রক্রিয়ার মাধ্যমি শিশু রামিসা হত্যাকারীর বিচার নিশ্চিত করার আহ্বান। তিনি গতকাল বিকাল ৫ ঘটিকার সময় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। সংগঠনের চট্টগ্রাম বিভাগের নেতা মুহাম্মদ আব্দুর রহিম ও আওরঙ্গজেব খান সম্রাট’র পরিচালনা মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের সহ-সভাপতি ডা. কামরুন্নাহার দস্তগীর, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার শ্রীমতি মানসি দাশ, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবালের চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মুহাম্মদ ইউনুস তালুকদার, জনতা ক্লাব অব চট্টগ্রামের প্রেসিডেন্ট রেবেকা নাসরিন, জনতা ক্লাব অব চট্টগ্রামের পরিচালক পারানাস কাইয়ুম, ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রাম’র চার্টার প্রেসিডেন্ট জেরিন নিজাম শেঠ, প্রেসিডেন্ট লক্ষী ধর, ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদ’র প্রেসিডেন্ট আখতার বানু, ইনার হুইল ক্লাব অব সি কুইন এর প্রেসিডেন্ট সোমা আলম, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশ চট্টগ্রাম জেলার নেত্রী জান্নাতুল মাওয়া মারুফা, মনিরা দিলশাদ তানসী, তাহেরা মহররম, সানাইয়া আহমেদ, মানবাধিকার নেতা মুহাম্মদ আলাউদ্দিন হিরু প্রমুখ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img