বুধবার, জুন ৩, ২০২৬
spot_img

হালিশহরে বস্তিতে আগুন, পুড়েছে ১২ বসতঘর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে অন্তত ১০ থেকে ১২টি বসতঘর।মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে নয়টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে আগুনের সূত্রপাত হয়। বাসাবাড়ির লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বল ধারণা করা হচ্ছে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বলেন, সকাল ১০টার দিকে আগুনের খবর আসে। এরপর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল সাড়ে নয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১০ থেকে ১২টি বসতঘর পুড়ে গেছে। বাসাগুলোর প্রায় সব মালামাল পুড়ে গেছে। সেখানে লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর বলেন, আগুনে ১২ থেকে ১৩টি বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ, মালামাল উদ্ধার ও অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img