বুধবার, জুন ৩, ২০২৬
spot_img

কক্সবাজারে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

অনলাইন ডেস্ক: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতকসহ তার মা ও বোনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লরাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হামিদ (১৭) ওই এলাকার আবুল কালামের ছেলে। অভিযুক্ত শামিম (১৮) একই এলাকার মোহাম্মদ সিদ্দিকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, হামিদ ও শামিম প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু ছিল। হামিদ পেশায় মোবাইল মেকানিক এবং শামিম টমটম চালক। কিছুদিন আগে শামিম হামিদের কাছে মোবাইল মেরামত করিয়ে নির্ধারিত টাকা পরিশোধ করেনি।
মঙ্গলবার সকালে শামিমের ঘরের পাশে দেখা হলে হামিদ পাওনা টাকা চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শামিমের মা ও বোনও ঘটনাস্থলে এসে হামিদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পরে শামিম আচমকা হামিদকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।স্থানীয়রা আহত অবস্থায় হামিদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে শামিমকে আটক এবং তার মা ও বোনকে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় চেয়ারম্যান আলমগীর তাজ জনি ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে পুলিশে সোপর্দ করেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ টি এম সিফাতুল মাজদার জানান, অভিযুক্ত শামিম ও ঘটনায় জড়িত তার মা-বোনকে আটক করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img