শনিবার, জুন ২০, ২০২৬
spot_img

 ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশ বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে টানা আন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। রোববার (৭ জুন) সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু হয়।
এর আগে শনিবার (৭ জুন) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মো. ইরফানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।একইসঙ্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়েছে।এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশের প্রেক্ষিতে চিকিৎসকদের প্রতি সংঘটিত বৈষম্য ও অন্যায়ের প্রতিবাদে গত ৩ জুন থেকে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে মত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন করেন।
এরপর ৪ জুন চমেক হাসপাতালের প্রধান ফটকে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে হাসপাতালের পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয় এবং দাবি বাস্তবায়নের জন্য শুক্রবার রাত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
দাবি পূরণে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় শনিবার (৬ জুন) দ্বিতীয় দিনের মতো হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দাবিগুলোর মধ্যে আছে- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে ২০২৬ তারিখে গৃহীত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীতকরণ, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে পরিণত করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img