শনিবার, জুন ২০, ২০২৬
spot_img

গাছ উপড়ে পড়লো সড়কে রাতের বৃষ্টিতে

অনলাইন ডেস্ক: মাঝরাতের বৃষ্টিতে গোড়ার মাটির সরে গিয়ে নগরের গনি বেকারি এলাকায় হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়েছে। এ কারণে ভোর থেকে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলে দেখা যায়, পাহাড়ি ঢালু থেকে গাছটির বড় একটি অংশ সড়কের ওপর ঝুলে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। সকালে স্কুল, অফিস ও কর্মস্থলগামী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।রিকশা, অটোরিকশাসহ ছোট যানবাহন সতর্কতার সঙ্গে চলাচল করলেও যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।পথচারী ও অফিসগামীরা জানান, গাছটি সম্পূর্ণ ভেঙে সড়কের ওপর পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
গাছটি অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো সরানোর কাজ শুরু হয়নি। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত গাছটি অপসারণ করার চেষ্টা চলছে।
চকবাজার থানার ডিউটি অফিসার এএসআই হানিফ বলেন, বৃষ্টির কারণে গাছটি উপড়ে পড়ে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। মোবাইল টিম পাঠিয়ে গাছের কিছু অংশ সরিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। গাছটির বড় অংশ অপসারণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে অবহিত করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড সচিব শওকত হোসেন জানান, উপড়ে পড়া গাছটি অপসারণ এবং সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে চসিকের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
প্রায় ৮৯ শতাংশ জমি নিয়ে পাহাড় চূড়ায় স্থাপিত প্রতিষ্ঠানটি ১৯৬২ সালে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়। ২০০৯ সালে এখানে দুই শিফট চালু হয়। পাহাড়ের ঢালুতে রয়েছে নানান প্রজাতির গাছ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img