শনিবার, জুন ২০, ২০২৬
spot_img

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে গেল বালুবোঝাই ট্রাক

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রাম-সিলেট রেলপথে ভয়াবহ এক দুর্ঘটনায় বালুভর্তি একটি মিনি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে গেছে পাহাড়িকা এক্সপ্রেস। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক ও হেলপার। তবে দুর্ঘটনার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যায় উভয় লাইনে ট্রেন চলাচল।রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার দরবাব টিলা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, রেলক্রসিং পার হওয়ার সময় বালুবোঝাই ট্রাকটি হঠাৎ রেললাইনের ওপর আটকে পড়ে। ঠিক তখনই চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখা যায়। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে ট্রাকের চালক ও হেলপার মুহূর্তেই লাফিয়ে নিচে নেমে যান।কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। সজোরে ধাক্কা খেয়ে ট্রাকটি ট্রেনের সামনে আটকে যায় এবং প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। এতে ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, “হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ট্রেনের ভেতরেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু দূর গিয়ে ট্রেনটি থামলে যাত্রীরা নিচে নেমে দুর্ঘটনাস্থল দেখার চেষ্টা করেন। তবে সৌভাগ্যবশত কোনো যাত্রী আহত হননি।”
চিনকি আস্তানা রেলস্টেশনের এফডব্লিউ গোলাম সরোয়ার জানান, সকাল আনুমানিক ৯টার দিকে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে বালুবোঝাই ট্রাকটির সংঘর্ষ হয়। এতে কোনো হতাহত না হলেও ট্রাকটি ট্রেনের সঙ্গে আটকে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সরানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে সাময়িকভাবে উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। দ্রুত ট্রাকটি অপসারণ করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো গেলেও ঘটনাটি রেলক্রসিং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে স্থানীয়দের মধ্যে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img