নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে অপহরণের শিকার এক কাতারপ্রবাসী প্রকৌশলীকে দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে র্যাব-৭। রোববার (৭ জুন) বিকেলে নগরের বন্দর থানার রেলওয়ে একাডেমি ডেবারপাড় জঙ্গল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রোববার কাতারপ্রবাসী ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী মো. মনিরুল হককে অপহরণ করা হয়।খবর পাওয়ার পর অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরের বন্দর থানার রেলওয়ে একাডেমি ডেবারপাড় জঙ্গল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।অপহরণের ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যেই শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।


