বুধবার, জুন ১০, ২০২৬
spot_img

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই রাখতে চায় সরকার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রাখার অবস্থানই বজায় রাখতে চায় সরকার। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সংশোধনের মাধ্যমে সরকার সেই অবস্থান আরও স্পষ্ট করেছে। তার ভাষায়, সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক।তবে ব্যক্তি হিসেবে যে কেউ নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানান তিনি।উপদেষ্টা জানান, ঢাকার দুই সিটি করপোরেশন থেকে কোরবানি পশুর ৫১ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। তিনি আরও বলেন, শতভাগ দেশীয় খামারিদের পশু দিয়েই এবার কোরবানি সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, দেশে বর্তমানে পাঁচ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত রয়েছে। ভোক্তাদের স্বার্থ বিবেচনায় সরকার ডিজেলের দাম বাড়ায়নি বলেও জানান তিনি।
উপদেষ্টা জানান, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ধাপে ধাপে ১০১ শয্যায় উন্নীত করা হবে। বর্তমানে মাত্র আটটি উপজেলায় ১০১ শয্যার হাসপাতাল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া তিনি বলেন, সারাদেশে ৬৬৬টি খাল ইতোমধ্যে খনন করা হয়েছে এবং আরও উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্তে পুশইন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। তার মতে, এতে বাংলাদেশ ‘চাপে আছে—এমনটা মনে করার কারণ নেই।’
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, উভয় দেশই তা থেকে বেরিয়ে আসতে চায়।
ভারতের পুশইন নীতি নিয়ে তিনি মন্তব্য করেন, এটি বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে নয়; বরং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব। বিষয়টি দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অপতথ্য ছড়ানো নিয়ে তিনি বলেন, ভুয়া তথ্য ও ফটোকার্ডের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা রোধে সরকার কঠোর পদক্ষেপ নেবে। এ জন্য আইনজীবী প্যানেল গঠনসহ গ্রাউন্ড ওয়ার্ক চলছে বলেও জানান তিনি।
শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, বাংলা, ইতিহাস ও দর্শন অনার্স পর্যায়ে থাকবে, তবে সব জায়গায় থাকবে কি না তা নিয়ে আলোচনা চলছে; এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এছাড়া তিনি জানান, দেশের সব বিশ্ববিদ্যালয় ও বড় কলেজে পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img