মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের উদ্বোধন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, আবহাওয়া পর্যবেক্ষণ এবং উপকূলীয় উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত এ স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
উদ্বোধন শেষে তিনি বলেন, প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় বিদ্যুৎ, উচ্চগতির ইন্টারনেটসহ সব ধরনের অবকাঠামোগত সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করবে। সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, মাছ আহরণ, নৌপরিবহন এবং উপকূলীয় উন্নয়নে এ স্যাটেলাইট স্টেশন কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, জেলে, ট্রলার মালিক ও সমুদ্রগামী জাহাজগুলো আবহাওয়া এবং সমুদ্রসংক্রান্ত তথ্য ব্যবহার করে ঝুঁকি কমাতে এবং কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। চীনের অর্থায়নে বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের একটি ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপিত হয়েছে।তিনি আরও বলেন, এ কেন্দ্রের মাধ্যমে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরাই নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরাও উপকৃত হবেন। তারা সমুদ্র ও মৎস্যসম্পদ বিষয়ে রিয়েল-টাইম তথ্য পাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমদ, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শেওপেং ও চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. ফু বিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img