বুধবার, জুন ১০, ২০২৬
spot_img

কাঁচা চামড়ার দামে ধসের কারণে লাখের বেশি শ্রমিকের কর্মসংস্থান হুমকিতে :সংসদে শাহজাহান চৌধুরী

অনলাইন ডেস্ক: কাঁচা চামড়ার দামে ধস, আন্তর্জাতিক ক্রেতার আস্থা হারানোর কারণে এক লাখের বেশি শ্রমিকের কর্মসংস্থান হুমকিতে বলে সংসদে দেওয়া নোটিশে তুলে ধরেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। পাশাপাশি চামড়া রপ্তানি ৭০ কোটি ডলারের নিচে নেমেছে বলেও তিনি উল্লেখ করেন।মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশে এ কথা উল্লেখ করেন। নোটিশে তিনি বাণিজ্যমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ এবং সংসদে জরুরি আলোচনার অনুরোধ জানান।তবে নোটিশটি সংসদে গ্রহণ করা হয়নি। স্পিকার জানান, এটি অন্যভাবে আলোচনা করা যেতে পারে।এ নিয়ে পরে আলোচনা হয়নি।
নোটিশে শাহজাহান চৌধুরী চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের পতন রোধ, কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ফিরিয়ে আনার প্রস্তাব করেন।
প্রস্তাবের সারসংক্ষেপে বলা হয়, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প ধ্বংসের মুখে। কোরবানির কাঁচা চামড়ার দাম ধস, ট্যানারির লোকসান, আন্তর্জাতিক ক্রেতার আস্থা হারানো এবং সাভার ট্যানারি কমপ্লেক্সের সিইটিপি সংকটের কারণে ১ লাখের বেশি শ্রমিকের কর্মসংস্থান হুমকিতে। ২০১৮ সালে ১.২ বিলিয়ন ডলার রপ্তানি হলেও ২০২৪-২৫ অর্থবছরে ৭০ কোটি ডলারের নিচে নেমেছে। এই শিল্প রক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ ও সংসদীয় তদারকি প্রয়োজন।
জরুরিতার কারণ: কোরবানির মৌসুম শেষ। প্রতি বছর এই সময় কাঁচা চামড়ার দাম নির্ধারণ নিয়ে অনিয়ম হয়। এবারও দাম ধসে গরিব কৃষক ও মাদ্রাসার আয় নষ্ট হচ্ছে। সাভার ট্যানারি কমপ্লেক্সের সিইটিপি এখনো আন্তর্জাতিক মান এলডব্লিউজি সার্টিফিকেশন পায়নি। ফলে এইচ অ্যান্ড এম, ক্লার্কসের মতো বড় ক্রেতারা অর্ডার কমিয়ে দিচ্ছে। ভারত-পাকিস্তানের চামড়া শিল্পে ভর্তুকি থাকলেও আমাদের শিল্প নগদ সহায়তা ও গ্যাস-বিদ্যুতের মূল্যে পিছিয়ে আছে। অবৈধভাবে কাঁচা চামড়া পাচার বন্ধ হচ্ছে না।
আলোচনার বিষয়বস্তুতে উল্লেখ করা হয়, কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ ও মনিটরিং কমিটি গঠন। মন্ত্রীর ভূমিকা কী? সাভার সিইটিপির আধুনিকায়ন ও এলডব্লিউজি সার্টিফিকেশন কবে নাগাদ হবে? রপ্তানি নগদ সহায়তা ১৫% এ উন্নীত ও গ্যাস-বিদ্যুৎ বিলে বিশেষ রেয়াত দেওয়া হবে কি না? অবৈধ চামড়া পাচার রোধে বর্ডার মনিটরিংয়ের পরিকল্পনা। মেড ইন বাংলাদেশ লেদার ব্র্যান্ডিং ও নতুন বাজার ধরার রোডম্যাপ।এসব জনগুরুত্বপূর্ণ বিষয়ে বাণিজ্যমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ এবং সংসদে জরুরি আলোচনার অনুমতির আবেদন জানান তিনি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img