খবর বিজ্ঞপ্তি: বেতার সবার জন্য সবসময় সবখানে এই স্লোগানে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনমূলক প্রচার কার্যক্রম (জিওবি) এর আওতায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে শ্রোতা আনন্দমেলা ও চট্টগ্রাম বেতারের নতুন তালিকাভুক্ত গীতিকারদের অভিনন্দনপত্র প্রদান অনুষ্ঠান ৯ জুন মঙ্গলবার বিকেল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শাহীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক (শিক্ষা) মোঃ মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের বিশেষ শ্রেণির শিল্পী ও সুরকার আব্দুল মান্নান রানা, বাংলাদেশ বেতার চট্টগ্রামের সিনিয়র প্রকৌশলী মোঃ কামাল হোসেন, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ আঞ্চলিক পরিচালক তাবাসসুম হক। সিনিয়র উপস্থাপিকা নাসরিন ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আহমেদ মাওলা, গীতিকার পংকজ দেব অপু, গীতিকার জসিম উদ্দীন খান, মোঃ শহিদুর রহমান। শ্রোতা ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন ইউনুচ আনসারী, তাসমিমা তিহা, আব্দুস শাকুর, মেহেদী হাসান মামুন, মোঃ মুসলিম আলী জনি, মোঃ সেলিম, এস এম নাসির উদ্দীন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আমিনুল ইসলাম। পরে সংগীত পরিবেশন করেন ইকবাল পিন্টু, সুর্বণা রহমান, রিফাত চৌধুরী লিজা, জান্নাতুল ফেরদৌস সুমি, জনি বড়ুয়া।


