শনিবার, জুন ১৩, ২০২৬
spot_img

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর আগমন

উখিয়া-টেকনাফ প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে সরকারের ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন। সফরকে ঘিরে জেলার প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বহনকারী বিমান। এ সময় বিমানবন্দরে উপস্থিত দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাদের স্বাগত জানান। পরে তারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে নির্ধারিত গন্তব্যে রওনা হন।
কক্সবাজারে আগত প্রতিনিধিদলের সদস্যরা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে নিরাপত্তা, জনসভাস্থল পরিদর্শন, প্রশাসনিক সমন্বয় এবং সার্বিক প্রস্তুতি তদারকির লক্ষ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কক্সবাজারে এসেছেন। তারা জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজার জুড়ে সাজসজ্জা, ব্যানার-ফেস্টুন টানানো এবং বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলতে দেখা গেছে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় প্রশাসনও সফর সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে। এজন্য ইতোমধ্যে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে অংশগ্রহণকারীদের সমন্বয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, শনিবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কক্সবাজার সফরে আসবেন। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, জনসাধারণের সঙ্গে মতবিনিময় এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার সফরকে কেন্দ্র করে পুরো কক্সবাজার জেলায় উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img