শুক্রবার, জুন ১৯, ২০২৬
spot_img

শাহ আমানত বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম-সিগারেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে আবুধাবি থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ৬৪৭ কার্টন সিগারেট ও ২৪০টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।শুক্রবার (১২ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৫০-এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়।
পণ্য বহনের সঙ্গে জড়িত যাত্রীরা হলেন বোয়ালখালীর আবুল কালাম, বাঁশখালীর হাসান মিয়া এবং রাউজানের মোহাম্মদ হাসান।
কাস্টমস সূত্রের তথ্য অনুযায়ী, জব্দ করা ৬৪৭ কার্টন সিগারেট থেকে সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ ১২ লাখ ৯৪ হাজার টাকা।
এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত মে মাসে বিমানবন্দরে ৫ হাজার ৮৩৪ কার্টন সিগারেট এবং ২ হাজার ৭৫১ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে, যা উদ্বেগজনক প্রবণতার ইঙ্গিত দেয়।
আটক পণ্যগুলো ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে জড়িত তিন যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস কর্তৃপক্ষ মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে গোয়েন্দা সংস্থা, কাস্টমস এবং বিমানবন্দর কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img