মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
spot_img

টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের বহনকারী দলটি চট্টগ্রামে পৌঁছায়।
এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অস্ট্রেলিয়া দলের সদস্যদের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরীর টিম হোটেল রেডিসন ব্লু বে ভিউতে নিয়ে যাওয়া হয়। দলের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও হোটেল এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে অজিদের। ওয়ানডে সিরিজের হতাশা পেছনে ফেলে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে সফরকারীরা।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ান স্কোয়ার্ড: মিচেল মার্শ, জশ ইংলিস, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, ম্যাট রেনশ, কুপার কনলি, অলিভার পিক, অ্যারন হার্ডি, লিয়াম স্কট, জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারি, অ্যাডাম জাম্পা, টড মার্ফি, ম্যাট কুনেমান, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, নিখিল চৌধুরী।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img