বুধবার, জুন ১৭, ২০২৬
spot_img

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ার ফোর্স বেইস থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা আটজনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে ঘাঁটি কর্তৃপক্ষ।স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এডওয়ার্ডস এয়ার ফোর্স বেইসের এক বিবৃতিতে বলা হয়, নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়নের অংশ হিসেবে বিমানটি সকাল ১১টা ২০ মিনিটে রানওয়ে ত্যাগ করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে পাইলটসহ মোট আটজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তাদের কেউ বেঁচে নেই।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
ঘাঁটি কর্তৃপক্ষ বলেছে, কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা হবে না।
দুর্ঘটনার পর সাময়িকভাবে এডওয়ার্ডস এয়ার ফোর্স বেইসের কার্যক্রম সীমিত করা হয়েছে। ঘাঁটির বাইরে থাকা উড়োজাহাজগুলোকে বিকল্প সামরিক ঘাঁটিতে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। পাশাপাশি বিস্তীর্ণ এলাকাজুড়ে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img