নিজস্ব প্রতিবেদক: ৫টি মহাবিপন্ন হলুদ পাহাড়ি কাছিমের ডিম ফুটে বাচ্চা হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি elongated tortoise সফল সংরক্ষণ প্রজননের অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ।মঙ্গলবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ। তিনি জানান, গত ৬ জুন ৫টি মহাবিপন্ন হলুদ পাহাড়ি কাছিম ডিম ফুটে সফল ভাবে বাচ্চা জন্ম নিয়েছে।
জেলা প্রশাসন, চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় ২০২২ সালে উন্নত ও বৃহত্তর আবাসস্থল, পরিবেশগত সমৃদ্ধকরণ এবং আধুনিক পরিচর্যা ব্যবস্থা চালুর পর কাছিমগুলোর প্রজনন সফলভাবে বেড়েছে।এর আগে ২০২৩ ও ২০২৫ সালেও মোট ৫টি বাচ্চা জন্ম নেয়।এবারের ৫টি বাচ্চাসহ ১০টি বাচ্চা জন্মায়। যার মধ্যে ৮টি বাচ্চা বেঁচে আছে।চার বছরের মধ্যে চট্টগ্রাম চিড়িয়াখানার এ প্রজাতির সংখ্যা ৮ থেকে বেড়ে ১৬তে উন্নীত হয়েছে। যা ১০০ শতাংশ বৃদ্ধির সমতুল্য।
এই সাফল্য ভবিষ্যতে প্রজাতিটির সংরক্ষণ, Soft release monitoring এবং সম্ভাব্য Reintroduction কর্মসূচির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও সংরক্ষণভিত্তিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বিপন্ন কচ্ছপ প্রজাতি সংরক্ষণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।


