বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
spot_img

লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে ১ লাখ টনের বেশি অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরে এলো ‘এমটি নিনেমিয়া’। বুধবার (১৭ জুন) বেলা একটার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে।বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), ইস্টার্ন রিফাইনারি পিএলসি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিপিসির ক্রুড অয়েল পরিবহনের দায়িত্বে থাকা বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি থেকে দুই ট্রিপ ক্রুড অয়েল আগেই এসেছে।
এবার তৃতীয় ট্রিপের তেল গত ৩০ মে ফুজাইরা থেকে লোড করে ‘এমটি নিনেমিয়া’ রওনা দিয়েছে। বুধবার (১৭ জুন) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজটি।
সরকারি প্রক্রিয়া শেষে শিগগির লাইটারিংয়ের কাজ শুরু হবে।
তিনি জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে ইতিমধ্যে লোড করে রাখা সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকে পড়া ‘নর্ডিকস পলাক্স’ জাহাজ ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে।
এ ছাড়া আরও ১ লাখ টন সৌদি ক্রুড অয়েল ২৭-২৮ জুন জাহাজে লোড করার কথা রয়েছে। আশাকরি, দেশে জ্বালানি তেলের সংকট আর হবে না।
ইস্টার্ন রিফাইনারি পিএলসির একজন কর্মকর্তা জানিয়েছেন, বিপিসির অধীন ইস্টার্ন রিফাইনারিতে এখন প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টন ডিজেল উৎপাদন হচ্ছে। এ ছাড়া বাই প্রোডাক্ট হিসেবে এলপিজি, ফার্নেস অয়েল, কেরোসিন, এমএস অকটেন ইত্যাদিও উৎপাদিত হচ্ছে।
২৪৯ দশমিক ৯৫ মিটার লম্বা ‘এমটি নিনেমিয়া’ কর্ণফুলী নদী হয়ে বন্দরের ডলফিন জেটিতে আসতে না পারায় নিয়ম অনুযায়ী ছোট ছোট ট্যাংকার জাহাজে খালাস করে (লাইটারিং) ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে আসা হবে।
সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। এরপর এমটি নিনেমিয়া জাহাজে ক্রুড অয়েল আসার পর ৮ মে পুনরায় চালু হয়েছিল ইস্টার্ন রিফাইনারি। অবশ্য যুদ্ধকালীন জ্বালানি সংকট সামাল দিয়ে মধ্যপ্রাচ্যের বিকল্প দেশ থেকে বিপুল পরিমাণ পরিশোধিত ডিজেল আমদানি করে সরকার।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img