শনিবার, জুন ২০, ২০২৬
spot_img

পদ হারালেন কোতোয়ালীর ওসি আফতাব, ইয়াবাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: ইয়াবা আত্মসাতের অভিযোগে পদ হারালেন নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। বুধবার (১৭ জুন) রাতে তাকে কোতোয়ালী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক, প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ৮ ডিসেম্বর কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা এক লাখ ইয়াবার চালান উদ্ধারের পর তা জব্দ না করে আত্মসাতের অভিযোগ ওঠে পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে।এ ঘটনায় পুলিশের তদন্তে কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, তার নির্দেশেই উদ্ধার হওয়া ইয়াবার চালান আত্মসাৎ করা হয় এবং বহনকারীকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় বাকলিয়া থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ, এসআই আল-আমিন সরকার, এসআই আমির হোসেন ও এএসআই সাদ্দাম হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্যের সম্পৃক্ততার কথা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
ইতোমধ্যে কনস্টেবল ইমতিয়াজ হোসেন এবং পরিদর্শক তানভীর আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img