শুক্রবার, জুন ১৯, ২০২৬
spot_img

চট্টগ্রামে আরও ১৭ শিশুর হাম শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আরও ১৭ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট হাম শনাক্ত হয়েছে ২৮৪ জন শিশুর।এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১১ শিশু এবং হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু। বৃহস্পতিবার (১৮ জুন) আরও ৫৭ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে ৫৪ জন নগরীর এবং ৩ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৩ হাজার ১৪৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৮৫৭ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৮৬ জন।অন্যদিকে এখন পর্যন্ত ঢাকায় নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৬১৩ শিশুর। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, হাম প্রতিরোধে মাসব্যাপী টিকাদান কর্মসূচি শেষ হয়েছে। চট্টগ্রামে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা দেওয়া হয়েছে। তারপরও হাসপাতালে যেসব শিশু হামের উপসর্গ নিয়ে আসছে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img