রবিবার, জুন ২১, ২০২৬
spot_img

কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগর  যুবদলের আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক:  জাতীয়তাবাদ যুবদল কেন্দ্রীয় নির্বাহী ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম মহানগর যুবদল,থানা ও ওয়ার্ড যুবদলের উদ্যােগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।গত শুক্রবার (১৯ জুন) বিকেলে নগরীর ট্রেক্সটাইল গেইট থেকে ২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সিঃ যুগ্ম-আহ্বায়াক মেহেদী হাসান রানা’র নেতৃত্বে আনন্দ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরশাহ কলোনি মিনার মোড়ে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক এস এম আলী। উক্ত সভার সভাপতির বক্তব্যে ২নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের সাবেক সিঃ যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রানা বলেন নবগঠিত কেন্দ্রীয় কমিটি তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এ কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে। তিনি আরো বলেন, দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে আরও গতিশীল করতে যুবদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নতুন কেন্দ্রীয় কমিটি তরুণদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সঞ্চালনা করেন ২নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ কিরন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ পারভেজ, ২নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইমতিয়াজ মিন্টু,ওমর ফারুক ইমরান, মোহাম্মদ রিপন।

সমাবেশে বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এতে আরো উপস্থিত ছিলেন ২নুং ওয়ার্ড সদস্য মোঃ নাজিম, মো: জসিম, ইলিয়াস, করিম, ফারুক, হাবিব, শাকিল, আমির হোসেন, ইমরান নুরুদ্দিন,মাসুম, রাসেল, আকবর, জাহিদ, রিয়াদ মহানগর থানা ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img