মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
spot_img

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নারীর অস্বাভাবিক মৃত্যু

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে হাসিনা বেগম (৩৮) নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।রবিবার (২১ জুন) দিবাগত রাত ১টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বি-১৪ ব্লকে এ ঘটনা ঘটে।নিহত হাসিনা বেগম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের বি-১৪ ব্লকের বাসিন্দা বদি আলমের স্ত্রী।
ক্যাম্প সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে মানসিকভাবে ক্ষুব্ধ হয়ে তিনি নিজ শেল্টারের ভিতরে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ব্র্যাক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ক্যাম্প পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img