বুধবার, জুন ২৪, ২০২৬
spot_img

নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে : মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে মামলা জটের কারণে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন।তিনি বলেন, ২০১৭ সালের একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ জনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের প্রক্রিয়াও দীর্ঘদিন ধরে থমকে আছে।মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চট্টগ্রামে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা বোর্ড, আঞ্চলিক বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে নকলের ধরন বদলে গেছে। এখন ডিজিটাল মাধ্যমে নকলের চেষ্টা হয়। এ কারণে পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে ডিজিটাল ভিজিল্যান্স নিশ্চিত করা হবে। কোনো ধরনের ত্রুটি বা গাফিলতি পাওয়া গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া যেসব উপজেলায় পরীক্ষায় পাসের হার বেশি হবে, সেসব এলাকার সংসদ সদস্যদের গোল্ড মেডেল দেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের একত্রিত করে উন্নত শিক্ষা নিশ্চিত করতে সরকার ৬৭০টি বিশেষ স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভেতরে যেন আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা গড়ে না ওঠে, তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে জাতীয় শিক্ষা কাঠামোর সঙ্গে সমন্বয় রেখে পার্বত্য অঞ্চলের শিক্ষার উন্নয়নে কাজ করা হবে।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহসহ শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img