বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
spot_img

খাগড়াছড়িতে পৃথক ঘটনায় দুই ইউপিডিএফ সদস্য নিহত : একে-৪৭ রাইফেল উদ্ধার

রামগড় প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও দীঘিনালায় পৃথক ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) দুই সদস্য নিহত হয়েছেন।এরমধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের গোলাগুলির ঘটনায় ববিন ত্রিপুরা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে মাটিরাঙ্গার তৈকাথান এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় সুনিল ত্রিপুরা নামে অপর এক ইউপিডিএফ সদস্য আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেলসহ একজনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। নিহত ববিন ত্রিপুরা রামগড় উপজেলার মাজারা টিলা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত সুনিল ত্রিপুরা রামগড়ের দাতারাম পাড়ার কমল বিকাশ ত্রিপুরার ছেলে।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে সকালে মাটিরাঙ্গার তৈকাথান এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ইউপিডিএফ সদস্যরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে ববিন ত্রিপুরা নিহত হন।একই ঘটনায় মংসানু মারমা নামে একজনকে একটি একে-৪৭ রাইফেলসহ আটক করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
অন্যদিকে, দুপুর ১টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ার দুর্গম মুড়োপাড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের (প্রসীত) মধ্যে বন্দুকযুদ্ধে সুজন চাকমা নামে এক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের-ইউপিডিএফ (প্রসিত) এক কর্মী নিহত হয়েছে।
দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে গোলাগুলির ঘটনা অস্বীকার করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img