বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
spot_img

বাংলাদেশের বিশ্বকাপ আবেগকে স্বীকৃতি দিলো ফিফা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের নাম নেই, কিন্তু বিশ্বকাপ এলে দেশের চিত্র বদলে যায় পুরোপুরি। পছন্দের দলের পতাকায় ছেয়ে যায় অলিগলি, বাড়ির ছাদ থেকে শুরু করে রাস্তার মোড়। সবখানেই ফুটে ওঠে ফুটবলপ্রেমের রঙিন প্রকাশ। রাত জেগে খেলা দেখা, বন্ধুদের সঙ্গে তর্ক-বিতর্ক আর উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপ যেন বাঙালির এক বিশেষ উপলক্ষ্যে পরিণত হয়।
বাংলাদেশের এই ব্যতিক্রমী ফুটবল উন্মাদনার স্বীকৃতি দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে সংস্থাটি বাংলাদেশের ফুটবলপ্রেমকে তুলে ধরে লিখেছে, ‘বাংলাদেশ বিশ্বকাপ শুধু দেখে না, বিশ্বকাপকে বাঁচিয়ে রাখে।‘ পোস্টের সঙ্গে থাকা বিভিন্ন ছবিতে ফুটে উঠেছে দেশের মানুষের আবেগ, উদযাপন এবং ফুটবলকে ঘিরে তাদের অসাধারণ ভালোবাসা।
বিশ্বকাপ এলেই বাংলাদেশে তৈরি হয় এক অনন্য উৎসবের আমেজ। প্রিয় দলের পতাকায় সাজানো বাড়িঘর, দেয়ালচিত্র, বিশাল স্ক্রিনে খেলা দেখার আয়োজন—সব মিলিয়ে দেশের নানা প্রান্তে দেখা যায় এক ভিন্ন চিত্র। দীর্ঘদিন ধরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের আধিপত্য থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগাল, জার্মানি, স্পেন ও ফ্রান্সের সমর্থক সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আন্তর্জাতিক ফুটবলের আসরে বাংলাদেশ না খেললেও দেশের মানুষের আবেগ ও অংশগ্রহণ বিশ্বজুড়ে আলাদা পরিচিতি পেয়েছে। ফিফার এই প্রশংসা সেই বাস্তবতারই আরেকটি স্বীকৃতি। এটি প্রমাণ করে, বাংলাদেশের কাছে বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি আবেগ, সংস্কৃতি এবং উৎসবের এক মিলনমেলা, যা প্রতি চার বছর পরপর নতুন করে প্রাণ পায়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img