শুক্রবার, জুন ২৬, ২০২৬
spot_img

ফটিকছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা : দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে প্রধান বাধা

অনলাইন ডেস্ক: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ফটিকছড়ি দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। পৌরসদরস্থ বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী (ইউএনও)অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ অন্যান্যরা

দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও সচেতন সমাজ গঠনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে ইউএনও বলেন,দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের প্রধান বাধা। দুর্নীতির অবসান ঘটলে আমাদের দেশেও ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাধাহীনভাবে উন্নতির দিকে এগিয়ে যাবে। সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতার চর্চা করলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে শুরু করে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।
মুখ্য আলোচক ছিলেন, ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম রেজা।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হায়দারের সভাপতিত্বে সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক পল্লবী খাস্তগীর। প্রতিযোগিতার বিচারক ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহ, প্রকল্প কর্মকর্তা আলী নুর মিয়াজী, একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এড.আহম্মদ কবির (করিম),আহম্মদ আলী চৌধুরী, সৈয়দা নাসরীন আক্তার কেমি, রুহুল আমিন প্রমূখ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি করোনেশন সরকারী উচ্চ বিদ্যালয়, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়।এতে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img