রবিবার, জুন ২৮, ২০২৬
spot_img

আতুরার ডিপোতে অস্ত্র-গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে থানার কামরাবাদের আতুরার ডিপো এলাকার সৈয়দ কোম্পানির ভবনের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে বসানো একটি চেকপোস্টে সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন— বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা মো. আলমগীর হোসেন সজীব (২০)। সজীব বর্তমানে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকার মীরপাড়ায় বসবাস করেন।
পুলিশ জানায়, চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটকের চেষ্টা করেন। এ সময় তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে একটি লোহার তৈরি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার (২৭ জুন) তাদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img