সোমবার, জুন ২৯, ২০২৬
spot_img

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

নিজস্ব প্রতিবেদক: নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২৮ জুন) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান বলেন, ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে আগুন লাগার খবর আসে দুপুর ১২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়।প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অভিযান শেষে দুপুর ২টা ১৫ মিনিটে দুটি ইউনিট নিজ নিজ স্টেশনে ফিরে যায়। তিনি জানান, গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img