সোমবার, জুন ২৯, ২০২৬
spot_img

মশারির ভেতর ঢুকে সাপের ছোবল, প্রাণ গেল যুবকের

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে সাপের কামড়ে মো. সোহান উদ্দিন সোহান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (২৮ জুন) সকালে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মো. সোহান উদ্দিন সোহান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান মনু মিয়া চৌধুরী পাড়ার মো.জহির উদ্দিনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ।
নিহতের চাচা জাহেদুল ইসলাম চৌধুরী জানান, শনিবার দিবাগত রাতে নিজ কক্ষে মশারির ভেতরে ঘুমিয়ে ছিল সোহান। রাত আনুমানিক ২টার দিকে একটি গোখরা সাপ মশারির ভেতরে ঢুকে তাকে কামড় দেয়।পরে সোহান সাপটিকে ধরে মেরে ফেলে। তিনি আর বলেন, বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়।
অবস্থার অবনতি হলে রোববার সকাল ৭টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img