বুধবার, জুলাই ১, ২০২৬
spot_img

মাদকের বিরুদ্ধে শিবিরের দৌড় প্রতিযোগিতা

নিউজ ডেস্ক : সুস্থ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে মাদকের বিরুদ্ধে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মঙ্গলবার (৩০ জুন) সকালে নগরের গুলজার মোড় থেকে শুরু হওয়া এ দৌড় প্রতিযোগিতা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরি মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি।বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আ. ন. ম. জোবাইর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর উত্তর শাখা ছাত্রশিবিরের সভাপতি মোমিনুল হক।বক্তারা বলেন, মাদক বর্তমান সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি জরুরি। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক চিন্তা ও সামাজিক দায়িত্ববোধ তৈরিতে ভূমিকা রাখবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img