শনিবার, জুলাই ৪, ২০২৬
spot_img

বোয়ালখালীতে শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা

খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের ৪র্থ বার্ষিক সাধারণ সভা আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরবাড়ীস্থ পারিজাত ভবনের পারিজাত মঞ্চে অনুষ্ঠিত হয়। সভার আলোচ্যসূচীর মধ্যে ছিল-শোক প্রস্তাব গ্রহণ, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, হিসাব-নিকাশ পর্যালোচনা, নিরীক্ষা রিপোর্ট পেশ ও অনুমোদন, খসড়া বাজেট পেশ ও অনুমোদন এবং বিবিধ আলোচনা।

পরিষদের সভাপতি কিরণ কুমার ভঞ্জের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শ্যামল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ পেশ করেন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজেন্দ্র প্রসাদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি বরুন ভট্টাচার্য। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুকোমল চৌধুরী, কানুনগোপাড়া ড. বি.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জ, মোহরাস্থ মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার ভট্টাচার্য, মেধস আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি স্বপন শীল, শিক্ষক বিধান মোহরের, পরিষদের প্রাক্তন কর্মকতা দিলীপ চৌধুরী ও ব্যবসায়ী খোকন মজুমদার। বক্তব্য রাখেন ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সহ-সভাপতি রনজিৎ চৌধুরী বাচ্চু, মেলা বিষয়ক সম্পাদক বিটু মিত্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল প্রমূখ। সাধারণ সভায় ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের কর্মকর্তা-সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে প্রায় ৪ হাজার মানুষের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img