রবিবার, জুলাই ৫, ২০২৬
spot_img

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে বাংলাদেশ : আমির খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর আজ শনিবার প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।
বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন, দেশি-বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে, তাতে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সরকার কাজ করছে। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন অন্যতম আকর্ষণীয় গন্তব্য। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সরকারের অর্থনৈতিক পরিকল্পনার ফলে দেশের অর্থনীতি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে।তিনি আশা প্রকাশ করেন, বাজেট বাস্তবায়নের মাধ্যমে ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
বিগত সরকারের রেখে যাওয়া টালমাটাল অর্থনীতির মধ্যেও সরকার একটি সুষম ও বাস্তবমুখী বাজেট উপস্থাপন করেছে। বৈশ্বিক যুদ্ধ ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও এই বাজেট উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বিনিয়োগ আরও বাড়াতে সহায়ক হবে।
চট্টগ্রামের সম্ভাবনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বললেন, এই নগরী দেশের অর্থনৈতিক লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠবে। বাজেটে সেই লক্ষ্য বাস্তবায়নের প্রতিফলন রয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৬০০ একর জমিতে একটি ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা আছে, যা দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন অর্থমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img