রবিবার, জুলাই ৫, ২০২৬
spot_img

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতা আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সরকারি কলেজে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বৃষ্টির কারণে এবং স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা এক ব্যক্তি স্মৃতিস্তম্ভের চারপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতলও উদ্ধার করেছে পুলিশ। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশপ্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক সাংগঠনিক কাজের কথা বলে কলেজে প্রবেশ করেন। কিছুক্ষণ পরই তিনি স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখেন।
শনিবার (৪ জুলাই) এ ঘটনায় ভোররাতে খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকা থেকে মো. রনি নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। তার দাবি, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তিনি জানান, এ ঘটনায় মো. রনিকে আটক করা হয়েছে এবং পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
ঘটনার পর ছাত্র প্রতিনিধি, জাহিদ হাসান এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযোগ করেন যে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক কর্মীরা এর সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি অ্যাকাউন্ট থেকে আগুন দেওয়ার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষের দাবি যাচাই করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img