রবিবার, জুলাই ৫, ২০২৬
spot_img

চট্টগ্রামের কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক পেলেন জুলাই সম্মাননা

অনলাইন ডেস্ক: স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জুলাই জাতীয় বিশেষ সম্মাননা’ পেয়েছেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক সাগর। শনিবার (৪ জুলাই) ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।ওমর ফারুক জুলাই আন্দোলনে সমন্বয়ক ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্মাননা গ্রহণের পর ওমর ফারুক বলেন, এই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং জুলাই আন্দোলনের সকল শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতি সম্মান ও স্বীকৃতির প্রতীক। তিনি দলমত নির্বিশেষে একটি সাম্যভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভবিষ্যতেও রাজপথে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন ওমর ফারুক। আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
প্রতিকূলতা ও জীবনঝুঁকি উপেক্ষা করে রাজপথে সম্মুখসারিতে থেকে আন্দোলনে অংশগ্রহণ ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাকে এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img