সোমবার, জুলাই ৬, ২০২৬
spot_img

সীতাকুণ্ডে লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স

সীতাকুণ্ড প্রতিনিধি: নবজাতকের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মৃত নবজাতকের মা মনোয়ারা বেগম, চাচা আমির হোসেন, দাদি সুফিয়া খাতুন ও নানি বিউটি বেগম। তারা চট্টগ্রাম থেকে লাশ নিয়ে ফেনীর সোনাগাজীতে যাচ্ছিলেন।
জানা যায়, বৃষ্টির মধ্যে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। গত শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় ওই নবজাতককে।চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। এরপর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়িতে ফিরছিলেন পরিবারের সদস্যরা।
‎কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। অ্যাম্বুলেন্সের যাত্রীরা সামান্য আঘাত পেয়েছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img