মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_img

চট্টগ্রামে চার উপজেলায় স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব সিডিএ’র

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের ওপর জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমাতে হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় মাস্টারপ্ল্যান অনুযায়ী স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ পরিকল্পনা তুলে ধরেন।
রোববার (৫ জুলাই) বিকেলে সচিবালয়ে নবনিযুক্ত দেশের নয়টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে সিডিএ চেয়ারম্যান বলেন, পরিকল্পিতভাবে নতুন উপশহর গড়ে তোলা গেলে মূল নগরের ওপর জনসংখ্যা, আবাসন ও যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। এতে চট্টগ্রামের দীর্ঘমেয়াদি ও টেকসই নগরায়ণ নিশ্চিত করা সম্ভব হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন কর্তৃপক্ষগুলোর চেয়ারম্যানদের সব সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন। তিনি নগরগুলোকে সবুজ, টেকসই ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
একইসঙ্গে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা দেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img