শুক্রবার, জুলাই ১০, ২০২৬
spot_img

সনাতনী সম্প্রদায়ের রথযাত্রা শান্তিপূর্ণে চট্টগ্রাম বিভাগে সমন্বয়কের দায়িত্বে মাহবুবের রহমান শামীম

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও উল্টো রথ উপলক্ষে চট্টগ্রাম বিভাগে অপ্রীতিকর যেকোনো ঘটনা প্রতিরোধে এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা,উপজেলা ও ইউনিয়নে টিম গঠন করার জন্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে চট্টগ্রামসহ প্রত্যেক বিভাগের সাংগঠনিক সম্পাদককে বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা আগামী ১৬ জুলাই এবং উল্টো রথ ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। রথযাত্রা ও উল্টো রথে কোন প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে- সে বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবে। যাতে রথযাত্রা ও উল্টো রথকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা কিংবা দেশের ভাবমূর্তি বিনষ্টকারীরা কোন অপতৎপরতা চালাতে না পারে। স্ব স্ব এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষরা যাতে নির্বিঘ্নে, শান্তি ও স্বস্তি সহকারে উৎসব পালন করতে পারে সেজন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে।
এছাড়া, রথযাত্রা ও উল্টো রথকে কেন্দ্র করে জেলা সদর ও মহানগরসহ জেলাধীন প্রত্যেক উপজেলা /থানা/ওয়ার্ড/ইউনিয়ন পর্যায়ে রথযাত্রা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করবে।
বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ স্ব স্ব বিভাগের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এছাড়া, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ দুই/এক দিনের মধ্যে বিভাগের অধীন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে বৈঠক করে উল্লিখিত নির্দেশাবলী বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img