শনিবার, জুলাই ১১, ২০২৬
spot_img

প্রতিমন্ত্রী মীর হেলালের নির্দেশনায় মহানগর ছাত্রদলের জনসচেতনতা কার্যক্রম

খবর বিজ্ঞপ্তি: টানা বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলে পাহাড় ধসের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জানমালের ক্ষয়ক্ষতি রক্ষায় এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে ব্যাপক তৎপরতা শুরু করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রত্যক্ষ নির্দেশনায় এই মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি জনপদের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতৃবৃন্দ। প্রতিমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ও উদ্ধার তৎপরতা চালানো হয়। আজ ৯ জুলাই দিনভর বায়েজিদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ে গিয়ে ছাত্রদল নেতা- কর্মীরা মাইকিং করেন এবং ঘরে ঘরে গিয়ে বাসিন্দাদের সাথে কথা বলেন। অতিবৃষ্টির কারণে যেকোনো মুহূর্তে পাহাড় ধসের ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কার কথা তুলে ধরে সাধারণ মানুষকে নিরাপত্তার স্বার্থে অবিলম্বে সরকারি আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়। ছাত্রদল নেতৃবৃন্দের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাহাড়ের সাধারণ মানুষ। কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদল কর্মীরা বয়োবৃদ্ধ, নারী ও শিশুদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরাসরি সহযোগিতা করেন। এছাড়াও আশ্রয় কেন্দ্রগুলোতে যাতে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা থাকে, সে বিষয়েও প্রশাসনের সাথে সমন্বয় করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img