রবিবার, জুলাই ১২, ২০২৬
spot_img

ধর্ম মানুষকে আত্মশুদ্ধি শেখায়: ডা. শাহাদাত হোসেন

অনলাইন ডেস্ক: ধর্ম মানুষকে পবিত্রতা ও আত্মশুদ্ধি শেখায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে অনুষ্ঠিত সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘পূজায়ন’ এর ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, ধার্মিকতা জাতিকে উন্নত করে। ধর্ম শান্তির বার্তা দেয় জাতিকে।আমরা বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই।আমরা সবাই এদেশেরই নাগরিক।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম ০৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, আমরা সবসময় সনাতনী সম্প্রদায়ের পাশে আছি।
সামনে রথযাত্রা মহোৎসবে কেন্দ্র থেকে বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে সার্বিকভাবে সনাতনী সম্প্রদায়ের এই উৎসব সফল করার জন্য।সংগঠনের সভাপতি তুর্জয় দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহুল দে এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন শ্রী শ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল, বক্তব্য রাখেন সংগঠনর সদস্য অরুপ রতন চক্রবর্তী, আশুতোষ দে, ঝন্টু চৌধুরী, প্রদীপ চক্রবর্তী, প্রবাল চক্রবর্তী, ডা. অনির্বাণ ঘোষ, বরুন হাজারী, ডা. অপূর্ব ধর, রুপন চক্রবর্তী, লিটন দাশগুপ্ত প্রমুখ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img