সোমবার, জুলাই ১৩, ২০২৬
spot_img

বন্যাদুর্গত এলাকায় সাপের উপদ্রব, কামড়ে আহত ৭৫

নিজস্ব প্রতিবেদক: বন্যাদুর্গত এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। বন্যার মধ্যে এখন পর্যন্ত সাপের কামড়ে ৭৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকার মানুষকে সাপের কামড় এড়াতে রাতে চলাফেরার সময় সতর্ক থাকা, পানিতে নামার আগে লাঠি দিয়ে জায়গা পরীক্ষা করা এবং সাপে কাটলে কোনো ধরনের ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।রোববার(১২ জুলাই) চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিম কাজ করছে। এসব দল দুর্গত এলাকায় গিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা, ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করছে।
বিশেষ করে প্লাবিত এলাকায় কোনো অন্তঃসত্ত্বা নারী বা অসুস্থ শিশু থাকলে তাদের দ্রুত নৌকায় করে হাসপাতালে নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম বলেন, এখন পর্যন্ত সাপের কামড়ে ৭৫ জন আহত হয়েছেন।
বন্যার সময় আশ্রয়স্থল ও বসতবাড়িতে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাপে কাটার চিকিৎসার প্রস্তুতি রাখা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img