বুধবার, জুলাই ১৫, ২০২৬
spot_img

সাদিয়াস কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নগরের পূর্ব নাসিরাবাদের সাদিয়াস কিচেনের প্রধান রান্নাঘরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা এ অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় ওই প্রতিষ্ঠানে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে পচা ডিম, পচা ব্রেডক্রাম্প, ইঁদুর-তেলাপোকা-মশা-মাছির উপস্থিতি, ফ্রিজারে উচ্ছিষ্টাংশসহ মুরগি সংরক্ষণ, প্রক্রিয়াকরণের জায়গায় মুরগির খামার, খোলা ড্রেনেজ, ফ্রিজারে মাংসের সাথে খোলা অবস্থায় দই সংরক্ষণ করতে দেখা যায়।
অনিবন্ধিত (মেয়াদোত্তীর্ণ নিবন্ধন) উপায়ে খাদ্যদ্রব্য উৎপাদনসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারানুযায়ী তিন লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সিএমপির একটি টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সমন্বয় করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img