বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
spot_img

বন্যা-পরবর্তী পুনর্বাসনে বাঁশখালীতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: ত্রাণমন্ত্রী

বাঁশখালী প্রতিনিধি: বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে চট্টগ্রামের বাঁশখালীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ শুরু করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা এলাকার ফলোয়ানপাড়া খাল খনন প্রকল্প পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ মাঠে বন্যাকবলিত মানুষের সঙ্গে মতবিনিময় ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, চট্টগ্রাম অঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, কৃষি পুনরুদ্ধার এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে উঁচু স্থানে বীজতলা তৈরির ব্যবস্থা, প্রয়োজনীয় বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ করা হবে, যাতে আসন্ন মৌসুমে খাদ্য উৎপাদন ব্যাহত না হয়।
আসাদুল হাবিব দুলু আরও বলেন, বন্যার পানি নেমে গেলে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ওষুধ, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগ মোকাবিলার চিকিৎসাসামগ্রী প্রস্তুত রেখেছে। স্থানীয় প্রশাসনকে স্বাস্থ্যসেবা প্রস্তুতি নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা দেশে ৫০টি বড় খাল খননের কর্মসূচি নেওয়া হয়েছে, যার মধ্যে বাঁশখালীর জলকদর খাল অন্যতম। দীর্ঘদিন খালগুলোর সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। খালগুলো পুনঃখননের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সার, বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।অনুষ্ঠানে মন্ত্রী বন্যাকবলিত মানুষের দুর্ভোগের কথা শোনেন, ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল হক মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন, সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img