হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে মোহাম্মদ সাঈদ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।শিশু মোহাম্মদ সাঈদ একই এলকার মো. আবদুর রহিমের ছেলে। শিশুটি পিতা-মাতাসহ তার নানার বাড়ি নাঙ্গলমোড়ায় থাকতো। তার বাবার বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নে। বৃহস্পতিবার (১৬ জুলাই) নাঙ্গলমোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুল গফুরের বাড়ির পিছনে পরিত্যাক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর রহমান জানান, গতকাল বুধবার বিকেলের দিকে শিশু সাঈদ নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে সন্ধান না পেয়ে মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করে। সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে বিভিন্ন স্থানে তল্লাশি করে। কিন্তু না পেয়ে ডুবুরিরা চলে যায়।
আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে লোকজন স্থানীয় আব্দুল গফুরের বাড়ির পিছনে একটি পরিত্যক্ত ডোবায় সাঈদদের লাশ ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে পরিবারের সকালের আদরের শিশুটি মারা যাওয়া পরিবার ও স্হানীয়দের মধ্যে শোকর ছায়া নেমে আসে।


