সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবির হোসেন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার মুছাপুর ইউনিয়নের তহশিলদার তেমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আবির হোসেন প্রবাসী জাকির হোসেনের দ্বিতীয় ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিদ্যুতের ত্রুটি মেরামতের চেষ্টা করার সময় আবির বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আবিরের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।টনার সত্যতা নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার।


