খবর বিজ্ঞপ্তি: বয়ান শিল্পাঙ্গন ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২২ এ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করা এ সংগঠনের নাটক মঞ্চায়নের ধারাবাহিকতা ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্য অভিনেতা সাজু বড়ুয়া। সাধারণ সম্পাদক হয়েছেন নাট্য অভিনেত্রী মুক্তা সাহা। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি: জহির ইসলাম মামুন, অনিক বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক: আবদুল্লাহ মো: সাজিদ, দপ্তর তথ্য, যোগাযোগ, প্রযুক্তি ও প্রচার সম্পাদক: প্রান্ত ভৌমিক,
পাঠ ও প্রকাশনা সম্পাদক: অবন্তি বিশ্বাস, মঞ্চ ও রিহার্সাল কর্মশালা সম্পাদক: রক্তিম বড়ুয়া, অর্থ বিষয়ক সম্পাদক: পার্থ সারথী দে, সহ অর্থ বিষয়ক সম্পাদক: পলক বড়ুয়া। এছাড়া কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফারহানা আক্তার, জান্নাতুল কবিতা, প্রিয়ন্তী দে, রিক্তা বড়ুয়া, ইয়াসমিন রেশমি, ত্রিধা পাল মান, রাইসা, প্রাণেশ দত্ত, সাজ্জাদ শাকিল এবং অভিলাষ মাহমুদ।
নতুন কমিটির সকল সদস্যের প্রতি বিদায়ী সাধারণ সম্পাদক ও পরিচালক সায়েম উদ্দীন আগামী দুই বছরে পাঠচক্র, নাট্য কর্মশালা, প্রকাশনা,নিয়মিত অনুশীলন ও নাটক মঞ্চায়নের মাধ্যমে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণকে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


