রবিবার, জুলাই ২৬, ২০২৬
spot_img

বায়েজিদে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল ও ১টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে র‌্যাব-৭। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে খন্দকার পাড়া কালু মুন্সীর বাড়ির আব্দুল কাদেরের বসত বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়।
র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়ায় অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার হওয়া আলামত বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img